Posts

Showing posts from July, 2018

ইউটিউবে ভিডিও চুরি ঠেকানোর উপায়

Image
‘কপিরাইট ম্যাচ টুল’ আনল ইউটিউব ‘কপিরাইট ম্যাচ টুল’ নামের একটি নতুন ফিচার আনছে ইউটিউব। এতে ইউটিউবের ভিডিও নির্মাতারা তাঁদের ভিডিও চুরি ঠেকাতে পারবেন। অর্থাৎ, তাঁর আপলোড করা ভিডিও অবৈধভাবে আর কেউ আপলোড করতে পারবে না। ইউটিউবের এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়। নতুন এই টুলের মাধ্যমে নতুন ভিডিও আপলোড হলে তা স্ক্যান করে দেখবে ইউটিউব। এতে আপলোড করা ভিডিওর সঙ্গে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা কোনো ভিডিওর সামঞ্জস্য আছে কি না, তা দেখা হবে। যদি ওই ভিডিও মিলে যায়, তবে ‘ম্যাচেস’ নামের একটি ট্যাব হাজির হবে। ইউটিউব কর্তৃপক্ষ বলেছে, অবৈধভাবে কনটেন্ট পুনরায় আপলোড ঠেকাতে এক বছর ধরেই কপিরাইট ম্যাচ টুলটি নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। টুলটি নিরাপদ, কার্যকর ও পুরো কমিউনিটির উপযোগী করে তুলতে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। যদি আগে আপলোড করা কোনো কনটেন্টের সঙ্গে নতুন কনটেন্ট মিলে যায়, তখন প্রকৃত আপলোডকারী নতুন আপলোডকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা ইউটিউবকে ওই ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ করতে পারবেন। ইউটিউবে যাঁদের এক লাখের বেশি সাবস্ক্রাইবার আছে, তাঁরা আগামী সপ্তাহ থেকে নতুন ফিচারটি ব্যবহার কর...

যুক্তরাজ্যে পাঁচ লাখ পাউন্ড জরিমানার মুখে ফেসবুক

Image
যুক্তরাজ্যের তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা ব্যবহারকারীদের তথ্য ফাঁসের অভিযোগে ফেসবুককে পাঁচ লাখ পাউন্ড জরিমানার পরিকল্পনা করছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারির জের ধরে এই জরিমানা করতে চাইছে ব্রিটেনের তথ্য কমিশনারের অফিস। ব্রিটেনে এটাই হবে এ ধরণের সবচেয়ে বড় অংকের জরিমানা। ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক দলের ব্যবহারের জন্য তারা অনৈতিকভাবে কোটি-কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছিল। এরপর সে ব্যক্তিদের প্রভাবিত করার জন্য এ তথ্য ব্যবহৃত হয়। ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে গণভোটের ফলাফল প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থাটি আরো জানিয়েছে আর্থিক জরিমানার পাশাপাশি বিলুপ্ত হওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকার সহযোগী সংস্থা এসসিএল ইলেকশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও ভাবছে। জরিমানা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কোন আপিল করবে কিনা সেজন্য তাদের হাতে ২৮ দিন সময় আছে। এ জরিমানার অংক কমানোর চেষ্টা করবে কিনা সে বিষয়ে এখনো কিছু বলেনি। ফেসবুক ব্যবহারকারীদের ব্য...

সম্পদের হিসাবে টপকে গেছেন জাকারবার্গ ওয়ারেন বাফেটকে

Image
ওয়ারেন বাফেটকে টপকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী হলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচক অনুযায়ী, ফেসবুকের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যাওয়ায় সম্পদের মূল্যে বাফেটকে টপকে গেছেন জাকারবার্গ। এখন তাঁর সামনে আছেন শুধু আমাজন ডটকমের জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এ নিয়ে বিশ্বের শীর্ষ তিন ধনীর প্রত্যেকেই প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট। বর্তমানে জাকারবার্গের (৩৪) সম্পদের পরিমাণ ৮ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার, যা বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের (৮৭) চেয়ে ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বেশি। ফেসবুকে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার ফল পেলেন জাকারবার্গ। অবশ্য গত মার্চ মাসে প্রাইভেসি সমস্যায় নিয়ে ফেসবুকের শেয়ারের দাম আট মাসের মধ্যে সবচেয়ে কমে (১৫২ দশমিক ২২ মার্কিন ডলার) নেমে গিয়েছিল। তবে গতকাল শুক্রবার ফেসবুকের শেয়ারের দাম ওঠে ২০৩ দশমিক ২৩ মার্কিন ডলার। বিশ্বের একসময়ের শীর্ষ ধনী ওয়ারেন বাফেট দাতব্য প্রতিষ্ঠানে দানের কারণে সম্পদশালীর তালিকায় পিছিয়ে পড়েছেন। ২০০৬ সাল থেকে তিনি দাতব্যকাজে যুক্ত হন। বিল গেটসের প্রতি...